॥ ১ ॥

চোখের চাহনিগুলোর বুঝি অনেক অনেক অর্থ হয়,

কিছু চোখের চাহনি আবার অমর হয়ে বেঁচে রয় ॥

 

জোয়ান বুড়ো শিশু কিশোর

সবার চোখেই ভাষা আছে

যে মুখেতে নেইকো ভাষা

সেই চোখেরও ভাষা আছে

চোখের পলক পড়লে চোখে

নতুন ভাষার জন্ম হয় ॥

 

শত কোটি চোখ শত

কোটি ভাষা খোঁজে বেড়ায়

জটিল চোখের ভাষাও

আবার সহজ ভাষার দিশা দেয়

কঠিন কোমল সরল গরল

গব ভাষাতেই মন হারায় ॥

 

দেহের রাজ্য শাসন করে

 এক যে অচীন মহাজনা

চোখের ভাষা জানায় তারে

 ভালোবাসার সম্ভাবনা

মানব মনের অবুঝ পাখি

চোখের ভাষায় কথা কয় ॥

-¯^Rb Rwni

 

॥ ২ ॥

 

প্রসাধনী মেখে কর রূপের সাধনা

প্রহসনের ভাষায় কর নিত্য ছলনা

শান্ত অনল দহন করে মনের কারখানা

 সে কি তুমি বুঝনা

নাকি এটাও ছলনা ॥

 

ভালোবাসি ভালোবাসি ছোট্ট কথা অতি

 ছোট্ট প্রাণের ছোট্ট আবেগ তুচ্ছ অনুভূতি

বুকের মাঝে জাগলে তাহার একটু m¤^vebv

বারে বারে দেয় যে তাহা নীরব যন্ত্রনা ।

সে কি তুমি বুঝনা

নাকি এটাও ছলনা ॥

 

ভুলে যাব ভুলে যাব সহজ প্রলোভন

ক্লান্ত্ত মনে ভ্রান্ত পথের সরব আন্দোলন

ভাসলে ভালো যায় কি ভুলা ¯^cœ ব্যঞ্জনা

 মৌনতারই ধ্যান কেড়ে নেয় লুপ্ত কল্পনা ।

সে কি তুমি বুঝনা

নাকি এটাও ছলনা ॥

 

-¯^Rb Rwni

05‡deª“qvix-2008

 

 

 

॥ ৩ ॥

 

 এক রঙওয়ালা মন

বলছে আমায়

জীবনটাকে

রঙ দাও

এত সরল জীবন তোমার

সাদা কালো

মলিন ধুসর

পাল্টাও॥

-¯^Rb Rwni

07‡deª“qvix-2008

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

॥ ৪ ॥

 

একজন দুঃখী মানুষ একজন বীর

তাকে নিয়ে সব্বাই ভেবে অস্থির ॥

দুঃখী নিয়ে গল্প, দুঃখী কবিতায়

দুঃখী নিয়ে যে ছবি, সেরা হয় তা-ই

পৃথিবীর দিকে দিকে দুঃখীরাই বীর

এসো তাই সব দুঃখী উঁচু করি শির ॥

 

 

 

 

-¯^Rb Rwni

12‡deª“qvix-2008