chanachur

  • Home
  • Writers-1
  • Genious-pen
  • Poem
  • story
  • Golpo
  • Cover Story
  • labonno lucky
  • Coments
  • New Joiner
  • Sojon Jahir
  • cover desine
  • Kabir Al Mamun
  • hasanblog
  • R noy hotasha
  • Hasan Al Banna
  • FaceBook
  • Diganta Schedule
  • FaceBook-2
  • Muhammad Zakaria


একটি ভুলে কিছু বিপত্তি!

ঘটে গেছে, কী আর করা। চানাচুরের আজীবন প্রচ্ছদের দায়িত্ব নিয়েছিলেন জিনিয়াস একটি ছেলে যার মঞ্চনাটকের খ্যাতির চেয়ে লাইটং অ্যারেঞ্জ আমাকে বিমুগ্ধ করেছে বেশি। নাটক নিয়ে তার দেশে-বিদেশের নানান শহরে ভ্রমণের কত যে কথকতা আছে তা বোধয় আর আপনাদের জানানো গেলো না। কারণ এত্তোসুন্দর প্রচ্ছদটি যিনি করেছেন তার নামটি কোথাও উল্লেখ নেই। যদিও প্রিন্টভার্সনে রয়েছে, কিন্তু অনলাইন এডিশনে সেটি না থাকায় দেশে-বিদেশে বিশেষকরে তাঁর বন্ধু মহলে বিশেষভাবে প্রশ্নের সম্মুখীন এবং দায়িত্বজ্ঞানহীন গালিটি ভোগ করেছি।

নিজেকে অকৃতজ্ঞেন সাড়িতে দেখতে চাইনি, কিন্তু যে ভুলটা করে ফেলেছি জানি না তাকে শুধরাবার কোনও পথ আছে কিনা।

জনাবের উদ্দেশ্যে চুপি চুপি বলে রাখি 'আই লাভ ইউ, মাইরি' টাইপের একটা ডায়লগ।চানাচুর আপনাকে ভীষন পছন্ত করে প্লিজ জীবনের এই অঙ্কুর লগ্নে আর ভুল না বুঝে অভিমান ভুলে সঙ্গে থাকুন.....

জনাব ফয়েজ বিন আকরাম প্রচ্ছদ ডিজাইনার

আপনি হয়থ জানেন না চানাচুরের প্রচ্ছদটা কতোটা অর্থবহ মনে হয়েছে আমার কাছে। এবং যাকেই দেখিয়েছি সেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। বিস্মিতভাবে বলেছে কে করেছে এটা?নাম নাই কেন? নিজের ভুলটা তখনই বুঝতে পারি। গুণীদের নাম কেন প্রকাশ করতে হয় উপলব্ধি করি তীব্রভাবে।

 

আমি জোড়হস্তে নিজভুলের ক্ষমা চেয়ে আপনাকে বিচলিত করতে চাই না। অবিচলিতভাবে নিজগুণে ক্ষমা করবেন এবং ক্ষমার নিদর্শন স্বরূপ একটি প্রচ্ছদকাহিনী এই স্থানে প্রকাশের নিমিত্তে ই-মেইল করবেন! প্লিজ! chanachur.iu@gmail.com

আপনার বাকী জীবন হোক চানাচুরের জন্য অভিমানহীন। এই কামনায় উত্তোরোত্তর অনুরূপ বরং তদপেক্ষা সুন্দর সুন্দর প্রচ্ছদ আপনার মস্তিষ্কপীড়িত হাতে রচিত হোক এ কামনায়....

@ অনলাইন ডেভেলপার

Make a Free Website with Yola.