মিঞা মোঃ রাসিদুজ্জামান রাসেল

     সহকারী অধ্যাপক

     ইংরেজী  বিভাগ

 

একদিন এখানেও ভাব ছিলো

মানবের প্রতি প্রেম ছিলে

                   আর সব মানবের

 

বোধি ও হৃদয়ের উষ্ণ আবেশে

সকল আনুষ বাঁধা ছিলো

ছিলো অন্তপ্রাণ একে অপরের

 

নির্লোভ চরিত্র আর সুদৃঢ় সততা

র্ধৈয সহিষ্ণুতা আর সদা সত্য কথা

                    অর্মই ছিলো সেদিনের

 

ছিলো এক সত্যযুগ যেদিন নগর

এসে গোগ্রাসে গেলেনি শ্যামল প্রকৃতি
দাস হয়ে যায়নি প্রকৃতি নন্দনেরা

                             আমরাও প্রজম্ম যাদের

 

আমরা সভ্যতাদর্পী ভুলেছি অতীত

তুলেছি আকাশস্পর্ধি কঠিন কংক্রিট

                   ডবনিমরয় মুছেছি সবুজ

                   এই পৃথিবীর মুখ হতে

 

শুধুই ধুসর আমাদের চাদিক এখন

মাঝখানে সুউচ্চ মিনার গড়েছি আমরা

          তার চাতালে বসে থাকি একা একা

আপনার বদ্ধ অন্ধকার খুপরির ভিতর

 

দেখিনা কখনো বাইরের পৃথিবীকে

যেখানে নিয়ত দুর্গতি আচ্ছন্ন কেও

                   মানুষের আশার বসতি

 

মানুষ শুধু সংখ্যায় মাপি আমরা এখন

  তাতে আমাদেও জ্ঞানবৃদিধ হয়

  দাতাদের হাত প্রসারিত হয়

  আমাদের হিংস্রতা পরিপুষ্ট হয়

নগরের বিবর্তন আমাদের দিয়েছে অদৃশ্য শ্বাদন্ড